Header Ads Widget

google.com, pub-3271318290379956, DIRECT, f08c47fec0942fa0

Ticker

6/recent/ticker-posts

Teacher works as a Banker

Now a days teacher works as a Banker.
শিক্ষকরা ব্যাংকারদের চেয়ে কম না। ব্যাংকের কাজ কর্ম শিক্ষকদের করতে হচ্ছে। উপবৃত্তি দেওয়ার উছিলায় ফিনান্সিয়াল ইনক্লুশন এর সমস্ত কাজকর্ম শিক্ষকদের দিয়ে করে নেয়া হচ্ছে বিনা পারিশ্রমিকে। প্রধান শিক্ষকগণ প্রস্তুতি নিন ।

সম্মানিত শিক্ষকমন্ডলী, 
আশা করছি আগামী ২৮ ডিসেম্বর ২০২০ খ্রি. তারিখ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' কর্তৃক প্রস্তুতকৃত একটি প্রযুক্তি নির্ভর উপবৃত্তি "PORTAL" উন্মুক্ত করা হবে। 
উপবৃত্তির যাবতীয় কার্যক্রম "Digital Technology" এর মাধ্যমে পরিচালনা করার উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ উপবৃত্তির আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব Interface প্রদান করা হবে; যেখানে প্রধান শিক্ষকগণ নিজস্ব User ID & Password এর মাধ্যমে উপবৃত্তি পোর্টালে লগইন করে Live এ সকল প্রকার ডাটা-এন্ট্রি সম্পন্ন করবেন। 
নতুন পোর্টাল এর মাধ্যমে কার্যক্রম শুরু হলে ডাটা এন্ট্রির জন্য প্রাথমিকভাবে কিছুটা সময় ব্যয় হলেও এর দীর্ঘমেয়াদী সুফল আপনারা পাবেন। নতুন পদ্ধতিতে উপবৃত্তি তালিকা প্রস্তুত হবে অনলাইনে এবং তালিকার অনুমোদনও হবে অনলাইনে। অনুরূপভাবে চাহিদাপত্র সাবমিট হবে অনলাইনে এবং চাহিদাপত্রের অনুমোদনও হবে অনলাইনে। 
নতুন Portal উন্মুক্ত হলে দ্রুত যেন ডাটা এন্ট্রির কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারেন সে জন্যে আপনাদের কে কিছু পরামর্শ দেওয়া হলো; সম্মানিত শিক্ষকমন্ডলী আপনারা প্রাথমিকভাবে যেসকল প্রস্তুতিগুলো গ্রহণ করতে পারেন :

❤ বিদ্যালয়ে ভর্তিকৃত সকল শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ কিংবা সনদ নম্বর সংগ্রহ করা।

❤ সকল শিক্ষার্থীর অভিভাবকগণের (মাতা, মাতার অবর্তমানে পিতা কিংবা তাঁদের অবর্তমানে দাদী/ দাদা/ নানী/নানা /চাচা /মামার -ইত্যাদি) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা নম্বর সংগ্রহ করা।

❤ অভিভাবক হিসেবে যার নাম নগদের Potal এ এন্ট্রি করা হবে তাঁর NID দিয়ে রেজিষ্ট্রেশনকৃত মোবাইল নাম্বার সংগ্রহ করা (মাতার নাম এন্ট্রি করা হলে পিতার মোবাইল নাম্বার নয়, অনুরূপভাবে পিতার নাম এন্ট্রি করা হলে মাতার মোবাইল নাম্বার নয়। যার নাম অভিভাবক হিসেবে দিবেন তার NID দ্বারা রেজিষ্ট্রেশনকৃত মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে ) পরবর্তীতে উক্ত মোবাইল নাম্বার দিয়ে সুবিধাভোগী হিসেবে নির্বাচিত অভিভাবকগণের নামে 'নগদ' এ একটি লেনদেন একাউন্ট খোলা হবে। 
★★ এখানে উল্লেখ্য যে, বিদ্যালয়ে ভর্তিকৃত সকল শিক্ষার্থীর উল্লেখিত তথ্যগুলো নগদের portal এ এন্ট্রি করতে হবে (সুবিধাভোগী হিসেবে নির্বাচিত হউক কিংবা না হউক, প্রাথমিক শিক্ষাচক্রের যেকোন পর্যায়ে কোন শিক্ষার্থী যেকোনো সময়ে সুবিধাভোগী হিসেবে নির্বাচিত হলে তাকে যেন Portal এ সুবিধাভোগী হিসেবে Select করে দেওয়া যায়)।

❤ বার্ষিক পরীক্ষায় সকল বিষয়ে ৪০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।

❤ সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে প্রধান শিক্ষক কেবল সহকারী শিক্ষকগণের সহায়তা নিয়েই সভা করে রেজুলেশন গ্রহণ পূর্বক সুবিধাভোগী নির্বাচন করতে পারবেন।

❤ কোন ধরনের ছবি সংগ্রহ করার প্রয়োজন হবে না। 

❤ শিক্ষার্থীদের মৌলিক কিছু তথ্য (প্রাথমিক শিক্ষা চক্রে একবার) পোর্টালে এন্ট্রি করতে হবে, পরবর্তীতে প্রাথমিক শিক্ষা চক্রে ঐ শিক্ষার্থীর তথ্য আর কখনো পোর্টালে এন্ট্রি করতে হবেনা। 

❤ হাতে লেখা উপবৃত্তি তালিকা প্রস্তুত করতে হবেনা।

❤ যেহেতু বিশেষ প্রযুক্তির মাধ্যমে 'নগদ' একাউন্ট খোলা হবে সেহেতু একাউন্ট খোলার জন্য অভিভাবকগণের KYC form পূরণ করার প্রয়োজন হবে না।

★★ Portal চূড়ান্ত হলে এবং প্রয়োজন সাপেক্ষে আরও বিস্তারিত জানাতে চেষ্টা করব। পরিশেষে সকলকে ধন্যবাদ।  

** পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন, অন্যকে জানার সুযোগ করে দিন।(সংগৃহিত)

Post a Comment

0 Comments

Total Pageviews

Translate